• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা
Time Bangla news
ওমর ফারুক ★কুমিল্লায় প্রতিনিধি।

দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা


জামালপুরের মেলান্দহ উপজেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছিল এবং তাদের নির্দেশেই কবর থেকে মরদেহ তুলে পুনরায় পরীক্ষা করা হয়।

শনিবার (১ আগস্ট) রাতে জামালপুর ও মেলান্দহের দুটি বেসরকারি হাসপাতালে ইসিজি করানোর পর মরদেহটি আবার বাড়িতে ফেরত আনা হয়। জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার মৃত্যুর পর শনিবার সকাল ৮টায় স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের কয়েক ঘণ্টা পরই পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছে এবং তাদের মা বেঁচে আছেন—এমন দাবি করে জিনের নির্দেশেই শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

পরে প্রথমে মেলান্দহে এবং পরবর্তীতে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করলে মরদেহটি বাড়িতে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় ক্যামেরা বা গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও চিকিৎসকরা। তবে এই অলৌকিক দাবি ও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ