• ২০২৬ সেপ্টেম্বর ১৯, শনিবার, ১৪৩৩ আশ্বিন ৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক তোফায়েল আহমদ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • প্রকাশিত ০৩:০৯ পূর্বাহ্ন শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছাতকে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক তোফায়েল আহমদ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ:

ছাতকে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক তোফায়েল আহমদ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি


সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী যুবক তোফায়েল আহমদ (২৫) গত শনিবার দুপুর ২টা থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ তোফায়েল আহমদ রাউলী গ্রামের আহমদ মিয়ার ছেলে। পরিবারের ভাষ্য, তিনি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম-পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন না। এ কারণে তার নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি তোফায়েল আহমদের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৭৯৭-২১৩১১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

একটি তথ্য কিংবা একটি শেয়ারও তোফায়েল আহমদকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ