জুলাই সনদ ও গণভোটের গনরায় বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গনরায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক শহরে গনমিছিল করেছে ছাতক উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১আগষ্ট) বিকেলে পেট্রোলপাম্প এলাকাস্থ সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি শহরের চৌধুরী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য, শাহ আলম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, ব্যাবসায়ী নাজমুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
মতামত দিন