• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উত্তরবঙ্গে উন্নয়নের নতুন দিগন্ত: বৃহত্তর দিনাজপুরে ১,৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
উত্তরবঙ্গে উন্নয়নের নতুন দিগন্ত: বৃহত্তর দিনাজপুরে ১,৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিনিধি : মোঃ শাখাওয়াত হোসেন

উত্তরবঙ্গে উন্নয়নের নতুন দিগন্ত: বৃহত্তর দিনাজপুরে ১,৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন

সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নে সরকারের বৃহৎ উদ্যোগ; কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে আসবে নতুন গতি

বিশেষ প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন | টাইম বাংলা নিউজ

দিনাজপুর: উত্তরবঙ্গের অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের জন্য ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০৩০ পর্যন্ত।

সরকারের এই বৃহৎ উদ্যোগের আওতায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক ও সেতুর ব্যাপক উন্নয়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ২১ দশমিক ৭৫ কিলোমিটার উপজেলা সড়ক, ১৭১ দশমিক ৫৫ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৮৪২ দশমিক ৫২ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে। পাশাপাশি ১৬টি নতুন সেতু নির্মাণের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক সাইন, গাইড পোস্ট ও রোড মার্কিং স্থাপন করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দিনাজপুরের লিচু, ধান, সুগন্ধি চাল, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে যাবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, বিনিয়োগের সুযোগ বাড়বে এবং কৃষিনির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ফলে দিনাজপুরসহ বৃহত্তর অঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা অনেকাংশে দূর হবে এবং টেকসই আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সর্বশেষ