• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রকৃতির সান্নিধ্যে শুক সাগরে দিনাজপুর লেখক ফোরামের বর্ষা উৎসব

  • প্রকাশিত ০১:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
প্রকৃতির সান্নিধ্যে শুক সাগরে দিনাজপুর লেখক ফোরামের বর্ষা উৎসব
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

বর্ষার স্নিগ্ধতা, প্রকৃতির অপার সৌন্দর্য এবং সাহিত্যচর্চার আবহে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘কথা ও কবিতায় বর্ষা বরণ’ অনুষ্ঠান। ঐতিহাসিক শুক সাগরের মনোরম পরিবেশে দিনাজপুর লেখক ফোরামের আয়োজনে এ সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী ও সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতেই বর্ষার আবহে শুক সাগরের তীর কবিতা, গল্প আর সাহিত্য আড্ডায় মুখর হয়ে ওঠে। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। তিনি বলেন, বর্ষা শুধু একটি ঋতুই নয়, এটি বাঙালির জীবন, সংস্কৃতি ও সাহিত্যকে সমৃদ্ধ করার এক অনন্য প্রেরণা।

অনুষ্ঠানে দৈনিক উত্তর বাংলার সম্পাদক মতিউর রহমানসহ বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্য অনুরাগীরা বর্ষার নান্দনিকতা, সাহিত্যে এর প্রভাব এবং সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পরে শতাধিক কবি ও সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি এবং বর্ষাকেন্দ্রিক সাহিত্য আড্ডায় অংশ নেন। একই সঙ্গে শিল্পীরা পরিবেশন করেন বর্ষার গান, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এ উপলক্ষে প্রখ্যাত কবি নূরে আলম সিদ্দিকীর জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি কয়েকজন কবি ও শিল্পীর হাতে বই তুলে দিয়ে তাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান শেষে দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি অদিতি রায় উপস্থিত সকল অতিথি, কবি, সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ