• ২০২৬ অগাস্ট ০৪, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এনসিসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন জাকির আনাম

  • প্রকাশিত ০৩:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৪, ২০২৬
এনসিসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন জাকির আনাম
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন জাকির আনামের দক্ষতা বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং কার্যক্রমে বিশেষভাবে সমাদৃত। ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর পেশাজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের অক্টোবরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি এনসিসি ব্যাংকে যোগ দেন। প্রথমে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্যবসায়িক সম্প্রসারণ ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।

সর্বশেষ পদোন্নতির আগে তিনি করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স এবং রেমিট্যান্স বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দিয়েছেন। ব্যাংকিং খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড’ এবং ‘অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’সহ দুইবার স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

দিনাজপুরের কৃতি সন্তান মো. জাকির আনামের এ পদোন্নতিতে জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ