• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বজ্রপাতে দিনাজপুরে প্রাণ হারালেন কৃষি শ্রমিক

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
বজ্রপাতে দিনাজপুরে প্রাণ হারালেন কৃষি শ্রমিক
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে হেলাল বরকু (২৮) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল বরকু ঝাড়পুকুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন হেলাল। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ বজ্রপাতে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সর্বশেষ