• ২০২৬ অগাস্ট ০৫, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাই চেতনায় দেশ গঠনের প্রত্যয়ে কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন বুধবার, অগাস্ট ০৫, ২০২৬
জুলাই চেতনায় দেশ গঠনের প্রত্যয়ে কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রামবাবু বর্মন

জুলাই চেতনায় দেশ গঠনের প্রত্যয়ে কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তত্ত্বাবধান করেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সি.এ. এস এম শওকত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. সেলিম রেজা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, জুলাই যোদ্ধা মো. তানিম সরকার এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্ব�

সর্বশেষ