• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় নারী ও শিশুদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
বগুড়ায় নারী ও শিশুদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস
Time Bangla news
​বগুড়া প্রতিনিধি আবু নাঈম :

বগুড়ায় নারী ও শিশুদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস


বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ দুটি বাস সার্ভিস। ইতোমধ্যে জেলার বিআরটিসি বাস ডিপোতে বাস দুটি এসে পৌঁছেছে। এই বাসগুলোর চালক ও সুপারভাইজারসহ সব কর্মীই নারী হবেন। মূলত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং গণপরিবহনে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে বাসগুলো নিয়মিত চলাচল শুরু করবে। তবে নতুন এই বাস সার্ভিসের সুনির্দিষ্ট রুট এবং ভাড়া সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

​এ বিষয়ে বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাস চলাচলের রুট এবং ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। নির্দেশনা পাওয়ার পরই বাস দুটি সড়কে চলাচল শুরু করবে।

সর্বশেষ