• ২০২৬ সেপ্টেম্বর ২৯, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী মন্ডলের নির্বাচন উপলক্ষে দোয়া সমর্থন ও প্রস্তুুতি মূলক সভা

  • প্রকাশিত ১১:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী মন্ডলের নির্বাচন উপলক্ষে  দোয়া সমর্থন ও প্রস্তুুতি মূলক সভা
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী মন্ডলের নির্বাচন উপলক্ষে  দোয়া সমর্থন ও প্রস্তুুতি মূলক সভা 

জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী প্রস্তুতি, দোয়া ও সমর্থন প্রার্থনা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় মাত্রাই ইউনিয়নের বিয়ালা কাঁচা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ এটিএম নূরুল ইসলাম। বিএনপি নেতা ফেরদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল্লাহ, আব্দুল আজিজ, ময়েন উদ্দীন, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান এবং মাত্রাই ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তার পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভায় পরিশেষে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল। তিনি বলেন, “মাত্রাই ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি মাত্রাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

সর্বশেষ