• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে আইনজীবী সমিতির ডিজিটাল সেবা কাউন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত ০৩:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
দিনাজপুরে আইনজীবী সমিতির ডিজিটাল সেবা কাউন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল ওকালতনামা ও জামিননামা সেবা কাউন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় আইনজীবী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল সেবা কাউন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সমিতির নেতৃবৃন্দ জানান, আইনজীবীদের সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল কাউন্টার চালু হলে ওকালতনামা ও জামিননামা সংগ্রহের প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। এর মাধ্যমে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীরাও পরোক্ষভাবে উন্নত সেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মরহুম আইনজীবীদের আত্মার মাগফিরাত এবং জেলা আইনজীবী সমিতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন সমিতির সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. তোজাম্মেল হক বকুল।

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, মো. ইউসুফ আলী ও মো. নুরুজ্জামান জাহানী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মো. হাবিবুল্লাহ, বর্তমান সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মসিহুর রহমান ফাতেমী ও মো. তোজাম্মেল হক লিটন, নির্বাহী সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং মো. জোবায়ের-আল-মাহমুদ তুহিনসহ জেলার বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

উপস্থিত আইনজীবীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, ডিজিটাল সেবা চালুর মাধ্যমে আইনজীবী সমিতির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই ডিজিটাল সেবা কাউন্টারের পূর্ণাঙ্গ কার্যক্রম খুব শিগগিরই শুরু করা হবে।

সর্বশেষ