• ২০২৬ অগাস্ট ০৭, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ২৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝরল ৮টি প্রাণ

  • প্রকাশিত ০২:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ০৭, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝরল ৮টি প্রাণ
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝরল ৮টি প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী 'বেঙ্গল পরিবহন'-এর একটি স্লিপার বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী 'ইউনিক পরিবহন'-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

​দুর্ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়া সকলেই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে।

​পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ