• ২০২৬ অগাস্ট ০৮, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ২৩
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আসন্ন কালাই পৌর নির্বাচন মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ-২০২৬

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০৮, ২০২৬
আসন্ন কালাই পৌর নির্বাচন মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদারের  কর্মী সমাবেশ-২০২৬
Time Bangla news
আব্দুর রহিম স্টাফ রিপোর্টার

আসন্ন কালাই পৌর নির্বাচন মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদারের  কর্মী সমাবেশ-২০২৬


আসন্ন জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই আগস্ট, ২০২৬) বিকেল ৪টায় কালাই বাস স্ট্যান্ড চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালাইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার।

বক্তব্যে আনিসুর রহমান তালুকদার বলেন, "কালাই পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে পৌরবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে আমি একটি আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা উপহার দেব।" তিনি আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বজলুর রহমান মীরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার।

সমাবেশে বক্তারা বলেন, কালাইয়ের মাটিতে জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদারের বিজয় সুনিশ্চিত করতে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাবেন। সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ