ঢাকা, ৭ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের সাংবাদিকদের আর্থিক উন্নয়ন, পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্বাধীন সাংবাদিক পরিষদ (BSSP)।
সংগঠনটির মূল প্রতিপাদ্য, "সত্য, স্বাধীনতা, ন্যায় ও পেশাগত মর্যাদার অঙ্গীকার"। প্রতিষ্ঠাতাদের ভাষ্য অনুযায়ী, দেশের সকল পর্যায়ের পেশাদার সাংবাদিকদের একটি শক্তিশালী, স্বাধীন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের প্রধান লক্ষ্য।
সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জোবায়ের নোবেল, সিনিয়র সাংবাদিক, নিউজ ২৪। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাইদুজ্জামান সেলিম, চিফ রিপোর্টার, টাইম বাংলা নিউজ।
নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ স্বাধীন সাংবাদিক পরিষদ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, আইনি সহায়তা, কল্যাণমূলক কার্যক্রম, প্রশিক্ষণ এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের এই সংগঠনের সদস্য হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের প্রধান কার্যালয় ঢাকার পান্থপথে ইউটিসি ভবনে অবস্থিত।
যোগাযোগ:
📍 ইউটিসি ভবন, লিফট-১৯, রুম-১৯৩৭, পান্থপথ, ঢাকা।
📞 ০১৭২১-০৭০৮০০, ০১৮২৭-৫০২৬৪২
#বাংলাদেশ_স্বাধীন_সাংবাদিক_পরিষদ #BSSP #সাংবাদিক #সাংবাদিক_ঐক্য #PressFreedom #BangladeshJournalists #Media #ঢাকা
মতামত দিন