কালাই মডেল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
জয়পুরহাটের কালাই মডেল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় কালাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আলেক উদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে কালাই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কালাই মডেল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত দিন