• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিরামপুরে প্রতিবাদী প্রচারযাত্রা

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিরামপুরে প্রতিবাদী প্রচারযাত্রা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে প্রচারযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

বুধবার হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য অনুযায়ী, বিরামপুর উপজেলার ব্যস্ততম ঢাকা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, অধিকারকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রচারযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সচেতন করা হয়। পরে ঢাকা মোড় এলাকায় অনুষ্ঠিত হয় একটি পথসভা।

পথসভায় বক্তারা দেশের অর্থনৈতিক ও জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ করতে হবে। জনস্বার্থবিরোধী যেকোনো চুক্তি ও সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানান তারা।

বক্তারা অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের পাশাপাশি ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, জ্বালানি খাতে জনবান্ধব নীতি গ্রহণ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণ বন্ধের আহ্বান জানান।

আয়োজকেরা বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং জাতীয় সম্পদের ওপর জনগণের অধিকার নিশ্চিত করার দাবিতে তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রচারযাত্রা ও পথসভাকে ঘিরে বিরামপুরে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরি হয়েছে।

সর্বশেষ