• ২০২৬ অগাস্ট ২৬, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রংপুরে ৪ খুন: গ্রেফতার দুই যুবকের ডোপ টেস্টের সিদ্ধান্ত

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন বুধবার, অগাস্ট ২৬, ২০২৬
রংপুরে ৪ খুন: গ্রেফতার দুই যুবকের ডোপ টেস্টের সিদ্ধান্ত
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডোপ টেস্টের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকালে এ সংক্রান্ত ডকেট পাওয়ার পর ইতোমধ্যে পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। বুধবার তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই যুবকের বন্ধু সীমান্ত চন্দ্র দাস আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে তিনি এ জবানবন্দি দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সীমান্ত চন্দ্র দাস এ মামলার গ্রেফতার দুই আসামির বন্ধু। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী, হত্যাকাণ্ডের রাতে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস তার বাড়িতে ইয়াবা সেবন করেছিলেন।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, গ্রেফতার দুই আসামির জবানবন্দির সঙ্গে সীমান্তের দেওয়া জবানবন্দিতে ইয়াবা সেবনের বিষয়ে মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রাতে তারা সীমান্তের বাড়িতে ইয়াবা সেবন করেছিলেন—আদালতে দেওয়া জবানবন্দিতেও এমন তথ্য উঠে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরদিন রোববার (২৩ আগস্ট) ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকে কানু দাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়।

চার হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ