পলাশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগদী এলাকায় পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘নবীপ্রেমই আল্লাহ প্রাপ্তির পূর্বশর্ত’ স্লোগানে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব খাজা মঞ্জিল পাক দরবার শরীফের সভাপতি এবং বিশ্ব শাহ্ কলন্দর খাজা চিশতিয়া পাক দরবার শরীফের হযরতুল আল্লামা খাজা পাগল মোহাম্মদ বেলায়েত হোসেন চিশতী শাহ্ কলন্দর গাউসপাক (মাঃ জিঃ আঃ)-এর সভাপতিত্বে জশনে জুলুসটি চরনগদীর কালিরহাট মোড় থেকে শুরু হয়।
জুলুসটি ডাঙ্গা হয়ে পলাশ উপজেলা অডিটোরিয়ামে পৌঁছায়। সেখানে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা পুনরায় চরনগদীর মোড়ে ফিরে এলে সেখানে জশনে জুলুসের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় দরবার শরীফের অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা শান্তিপূর্ণভাবে জুলুসে অংশগ্রহণ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।
মতামত দিন