• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী মডেল থানা ওডিবি অফিস বার্ষিক পরিদর্শনের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি

  • প্রকাশিত ০৪:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
নরসিংদী মডেল থানা ওডিবি অফিস বার্ষিক পরিদর্শনের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদী মডেল থানা ও ডিবি অফিস বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি।


নরসিংদী:


ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) জনাব মো. সিদ্দিকুর রহমান নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) তিনি নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ আল-ফারুক তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। 


এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মো. সিদ্দিকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পরে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) নরসিংদী মডেল থানা ও ডিবি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শন শেষে তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ