• ২০২৬ অক্টোবর ১৩, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের পাতাখেলায় মাতলেন দর্শকরা

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের পাতাখেলায় মাতলেন দর্শকরা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। শুক্রবার বিকেলে উপজেলার দেবীপুর ঈদগাহ মাঠসংলগ্ন দোমুখা বাজার এলাকায় এ খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিকেল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ সেখানে জড়ো হতে থাকেন।

খেলাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। একপর্যায়ে দর্শনার্থীদের ভিড়ে দেবীপুর ঈদগাহ মাঠ পরিণত হয় মিলনমেলায়। নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোররাও স্বতঃস্ফূর্তভাবে খেলাটি উপভোগ করেন।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে পাতাখেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক খেলাই সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে। এসব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই পাতাখেলার আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ