• ২০২৬ নভেম্বর ২৭, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জেদ্দা থেকে আসা ফ্লাইটে যৌথ অভিযান ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
জেদ্দা থেকে আসা ফ্লাইটে যৌথ অভিযান ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ
Time Bangla news
সিলেট অফিস

জেদ্দা থেকে আসা ফ্লাইটে যৌথ অভিযান ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। 

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

এ সময় এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। 

অভিযানে ওই ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী সময়ে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

সর্বশেষ