• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুর সওজে নতুনদের বরণ, পুরোনোদের বিদায়

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
দিনাজপুর সওজে নতুনদের বরণ, পুরোনোদের বিদায়
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা এবং নবাগত কর্মকর্তাকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ। তিনি তার বক্তব্যে সড়ক ও জনপথ বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে দিনাজপুর সড়ক সার্কেলের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে মো. হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

দিনাজপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ছোটনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. আসিফ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদসহ সওজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. শানহিউর রশীদ। এ সময় সড়ক বিভাগের বিভিন্ন উপবিভাগের প্রকৌশলী, ঠিকাদার মো. রবি এবং জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানও বক্তব্য রাখেন।

বক্তারা বিদায়ী কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তার কর্মজীবনের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমানের সফলতা কামনা করেন।

পরে প্রধান অতিথি, বিদায়ী কর্মকর্তা ও নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ফুল ও উপহার দিয়ে নবাগত কর্মকর্তাকে বরণ এবং বিদায়ী কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ