• ২০২৬ অগাস্ট ৩১, সোমবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

  • প্রকাশিত ০৩:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ৩১, ২০২৬
কালাইয়ে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন


জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে কালাই উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ মো. শওকত। অনুষ্ঠানে কালাই সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন এবং কালাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলমসহ অন্যান্যরা।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমি, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন, কালাই সদর উচ্চ বিদ্যালয়, হাতিয়র কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ