• ২০২৬ অক্টোবর ১৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট জৈন্তাপুর পৃথক সড়ক দুর্ঘটনা শিশু সহ নিহত ৩

  • প্রকাশিত ০১:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
সিলেট  জৈন্তাপুর পৃথক সড়ক দুর্ঘটনা শিশু সহ নিহত ৩
Time Bangla news
জসিম উদ্দিন (সিলেট) প্রতিনিধি:

সিলেট  জৈন্তাপুর পৃথক সড়ক দুর্ঘটনা শিশু সহ নিহত ৩


সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় ও বিরাইমারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানা যায় , রাজবাড়ী থেকে ছেড়ে আসা পর্যটকবাহী জাফলংগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯) ও সিলেট গামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত হন। বাসে থাকা চালক সহ আরো ৫জন যাত্রী গুরুত্বও আহত হন, এদের স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যাক্তির নাম হাসান প্রামানিক (৪০)। তিনি রাজবাড়ি জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

অপর দিকে দুপুর ১২ টায় তামাবিল সড়কের বিরাইমারা ব্রীজের পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ এক কিশোরী নিহত হয়। নিহত শিশুর নাম আয়াত সে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে ও বরিশাল জেলার মো. কাওসার আহমদের মেয়ে আলিফ আক্তার (১৫)।

তামাবিল হাইওয়ে থানার উপ পরিদর্শক নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ