• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এআইয়ে পিছিয়ে পড়লে ফের ‘ঔপনিবেশিক’ শোষণের শঙ্কা*

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
এআইয়ে পিছিয়ে পড়লে ফের ‘ঔপনিবেশিক’ শোষণের শঙ্কা*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*এআইয়ে পিছিয়ে পড়লে ফের ‘ঔপনিবেশিক’ শোষণের শঙ্কা* 

 *উপশিরোনাম:* প্রযুক্তির জ্ঞান অর্জনে মুসলিম বিশ্বের নেতাদের এগিয়ে আসার আহ্বান 'আনোয়ার ইব্রাহিমের'। 


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুত বিকশিত প্রযুক্তির যুগে জ্ঞান ও দক্ষতায় পিছিয়ে পড়লে মুসলিম সমাজ নতুন ধরনের বহিরাগত প্রভাবের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রযুক্তিকে শুধু ব্যবহার নয়, এর জ্ঞান ও প্রভাব সম্পর্কে মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিদের আরও গভীরভাবে জানার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতা মোকাবিলায় মুসলিম সমাজকে জ্ঞাননির্ভর হতে হবে। বিশেষ করে ধর্মীয় পণ্ডিত ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করা জরুরি। তা না হলে প্রযুক্তির নিয়ন্ত্রণ ও প্রভাব অন্যদের হাতে চলে যেতে পারে।

আনোয়ার বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব।’ এআই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে মুসলিম সমাজ অতীতের ঔপনিবেশিক শোষণের মতো পরিস্থিতির নতুন রূপের মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

 *প্রযুক্তির সঙ্গে মূল্যবোধের সমন্বয়ের তাগিদ* 

প্রযুক্তিগত অগ্রগতিকে স্বাগত জানালেও এর সঙ্গে ধর্মীয় নীতি, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আনোয়ার। তাঁর মতে, ডিজিটাল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে মুসলিম সমাজের যেমন প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে, তেমনি নিজেদের নৈতিক ও সাংস্কৃতিক ভিত্তিও দৃঢ় করতে হবে।


তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন যেন কোনোভাবেই সমাজের নিজস্ব বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে দুর্বল করে না দেয়—সেদিকেও নজর রাখা প্রয়োজন।


 *এআইয়ের প্রভাব নিয়ে মুসলিম পণ্ডিতদের সক্রিয় হওয়ার আহ্বান* 


এআই নিয়ে বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য ঝুঁকি ও এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনা বাড়ছে। তবে মুসলিম বিশ্বের অনেক পণ্ডিত ও ধর্মীয় নেতৃত্ব এ বিষয়ে প্রয়োজনীয় মাত্রায় সম্পৃক্ত হচ্ছেন না বলে মন্তব্য করেন আনোয়ার।

তিনি মুসলিম পণ্ডিতদের প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে আরও সক্রিয়ভাবে জানার এবং আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতিকে থামিয়ে দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সমন্বয় করেই এর ব্যবহার নিশ্চিত করতে হবে।


 *ভারত সফরে আনোয়ার* 


আনোয়ার ইব্রাহিমের কেরালা সফর ছিল তাঁর ভারত সফরের অংশ। নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি কোঝিকোড়ে যান।


সফরকালে তিনি ভারতীয় গ্র্যান্ড মুফতি ও সুন্নি নেতা কান্থাপুরাম এপি আবুবকর মুসালিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে কারানথুরের মার্কাজু সাকাফাথি সুন্নিইয়া ক্যাম্পাসে শিক্ষা, জ্ঞান ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন।



তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ‘

সর্বশেষ