• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃত আসামি
সাজ্জাদ হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর সাকিনের ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার পাশে আমিন ভিলা নামের ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

ডিবি পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, অভিযানে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সাহাব উদ্দিন (৪৮), মাহবুবুর রহমান সুজন (৩৮), মো. ফয়সাল (৩৫) এবং আরও একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। পরে এক নারীর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মো. সাহাব উদ্দিন চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা। মাহবুবুর রহমান সুজন ও মো. ফয়সাল বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ