• ২০২৬ সেপ্টেম্বর ১৬, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা সহ আটক ৩ হত্যা মামলার ৩ জনসহ গ্রেপ্তার ২৪ জন

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা সহ আটক ৩ হত্যা মামলার ৩ জনসহ গ্রেপ্তার ২৪ জন
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

"​নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মদ ও ইয়াবাসহ আটক ৩, হত্যা মামলার ৩ জনসহ গ্রেফতার ২৪ জন" 


𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.

[ 16 September, 2026]


​নরসিংদী জেলায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার। একই সাথে দুটি পৃথক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত ৩ জন আসামীকে গ্রেফতারসহ গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ জন।


​অভিযানের বিবরণী:


​ঘটনা-১ (মনোহরদী থানা): মনোহরদী থানা পুলিশের একটি নৈশকালীন টহল দল একদুয়ারিয়া ইউনিয়নের রসূলপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিজ বসতবাড়ি থেকে নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাসকে (৩৫) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৩০০ লিটার দেশী চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।


​ঘটনা-২ (ডিবি পুলিশ - হত্যা মামলার আসামি গ্রেফতার): ১৪ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে:


​মনি হত্যা মামলা: নরসিংদী সদর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর মনি হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি রাজেন্দ্র চৌহান (৪২) ও সাগর চৌহান (২৫)-কে গ্রেফতার করা হয়। (তাদের বাড়ি পলাশ থানার সুলতানপুর এলাকায়।)


​মাহাবুব হত্যা মামলা: মাধবদী থানার কুড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আশিকুর রহমান ওরফে বাপ্পিকে (৩৫) গ্রেফতার করা হয়।


​ঘটনা-৩ (ডিবি পুলিশ - মাদক উদ্ধার): ১৪ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকার একটি পাকা রাস্তা থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


​গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ