• ২০২৬ সেপ্টেম্বর ১৬, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার

::

সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার একটি অভিযানে অংশ নেওয়া পুলিশ দল ডিএমপির রমনা এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করেন।


এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহের প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীদের দাবি, চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।


এর পরদিনই ঢাকার ডিএমপির রমনা এলাকা থেকে স্বপন মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরে ছাতক থানার মামলা নম্বর-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫-এর মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪-এর ১৫(৩)/২৫-ডি ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ