বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল অপ্রতিমের মরদেহ,
১৯ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬ , ৩:৪০ (অপরাহ্ণ)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম।
স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মতামত দিন