• ২০২৬ সেপ্টেম্বর ১৮, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশিত ০২:০৯ পূর্বাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Time Bangla news
ওমর ফারুক কুমিল্লা জেলা প্রতিনিধি।

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। জন্মদিনে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতীয় জনগণের প্রতি আপনার সেবা ও নিরলস কর্মযজ্ঞ চলুক; এই কামনা করি।’

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি। ২০০১ সালের অক্টোবরে গুজরাটের মুখ্যমন্ত্রী হন মোদি। এরপর ২০১৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। বর্তমানে তিনি টানা তৃতীয়বারের মেয়াদে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ