বগুড়ার শাজাহানপুরে মোবাইল কোর্টে মুড়ি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা, ২ বস্তা লবণ ধ্বংস
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., রোজ সোমবার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মুড়ির বস্তায় লেভেলিং না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, অনুমোদনহীন লবণ ব্যবহার করা এবং কারখানায় প্রয়োজনীয় পোশাক পরিধান না করার অপরাধে এক ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- বিলাশ দেবনাথ, পিতা- অজিত দেবনাথ, সাং- চেলো, গোহাইল, শাজাহানপুর, বগুড়া।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক তাকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন মোঃ শাহানুর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, বগুড়া।
এসময় অভিযানে জব্দকৃত অনুমোদনহীন দুই বস্তা লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
বিএসটিআই বগুড়া জানায়, ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন