• ২০২৬ সেপ্টেম্বর ২১, সোমবার, ১৪৩৩ আশ্বিন ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মোগলাবাজারের আলোচিত ওয়াতির খুন: এএসআরবি এর অভিযানে মুন্সিগঞ্জে ধরা পড়ল সাহাব

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
মোগলাবাজারের আলোচিত ওয়াতির খুন: এএসআরবি এর অভিযানে মুন্সিগঞ্জে ধরা পড়ল সাহাব
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

মোগলাবাজারের আলোচিত ওয়াতির খুন: এএসআরবি এর অভিযানে মুন্সিগঞ্জে ধরা পড়ল সাহাব

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ওয়াতির হত্যা মামলার ৩নং আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯ ও এসআরবি-১১।

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪) মোগলাবাজার থানার মুক্তারপুর এলাকার  মানিক মিয়ার ছেলে।

এএসআরবি জানায়, ওয়াতির আলী (৩০) নামের এক প্রতিবেশির বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে সাহাব ওরফে সাবুল ও তার লোকজনের সাথে বিরোধ ছিল। 

গত ২৮ জুলাই সকাল ১১টায় ওয়াতির আলী ও সাবুলের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাত ১১টার দিকে সাবুল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বসতবাড়িতে হামলা করেন। তারা তাকে ধরে বাড়ির বাইরে এনে রক্তাক্ত জখম করে ফেলে যান। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াতির আলীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওয়াতির আলীর চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি তদন্ত শুরু করে এবং সাবুলকে গ্রেপ্তারে সক্ষম হয়।

তাকে মোগলাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এএসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সর্বশেষ