শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২, আহত ৭
বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিদেশফেরত এক প্রবাসীসহ দুজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বাড়ির উদ্দেশে আসা যাত্রীবাহী একটি হাইস গাড়ি নয়মাইল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক উল্টে যাওয়া হাইস গাড়িটির ওপর উঠে পড়ে। এতে হাইস গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
তবে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ দুজন নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
মতামত দিন