• ২০২৬ সেপ্টেম্বর ২৯, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*সীমান্তপথে ভারতীয় গরু ও মদ, জব্দ করল বিজিবি ।*

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
*সীমান্তপথে ভারতীয় গরু ও মদ, জব্দ করল বিজিবি ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সীমান্তপথে ভারতীয় গরু ও মদ, জব্দ করল বিজিবি ।* 

 *উপশিরোনাম:* হবিগঞ্জে চারটি বিশেষ অভিযানে উদ্ধার প্রায় সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য

হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্তবর্তী কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় অভিযান চালায় চিমটিবিল বিওপির একটি টহলদল। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৯টি ভারতীয় গরু পাওয়া যায়। পরে গরুগুলো জব্দ করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির পৃথক টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান এবং বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ ও গরুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তা রক্ষায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।

সর্বশেষ