মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী প্রচারণায় ৫০০ মোটরসাইকেলের বহর
জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর বের করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে প্রায় ৫০০ মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল বহরটি মাত্রাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রচারণা শেষে মোটরসাইকেল বহরটি বিয়ালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। সেখানে প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতামত দিন