• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৫
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকে হাজী আব্দুল খালিক স্কুলে আবুল হাসানের অর্থায়নে ফল ও বনজ চারা রোপণ

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
ছাতকে হাজী আব্দুল খালিক স্কুলে আবুল হাসানের অর্থায়নে ফল ও বনজ চারা রোপণ
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ::

ছাতকে হাজী আব্দুল খালিক স্কুলে আবুল হাসানের অর্থায়নে ফল ও বনজ চারা রোপণ


সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল হাসানের অর্থায়নে এবং ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল আহাদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশে এসব চারা রোপণ করা হয়।

চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল হক, এডহক কমিটির সদস্য আবুল হোসেন, দুদু মিয়া তালুকদার, আমির হোসেন, মোনাঈম আহমদ, গৌছ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ ও মনোরম পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ