• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর

  • প্রকাশিত ১২:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর মুক্ত নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সকালে বাড়ির বারান্দায় খেলছিল মীর মুক্ত। একপর্যায়ে সেখানে থাকা টেবিল ফ্যানের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব।

সর্বশেষ