• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শতবর্ষী আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা।

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
শতবর্ষী আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*শতবর্ষী আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা।

ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন মুসলিম তরুণী নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির শতাধিক বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।

উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি শিক্ষার্থী। আট বছর বিরতির পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে তার এই জয় ক্যাম্পাসজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নোমান আশরাফ। সাধারণ সম্পাদক (সম্মানসূচক) পদে জয় পেয়েছেন মোহাম্মদ হামদান।

নির্বাচনে প্রথমে সভাপতি পদে লড়ার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নাশরা। নির্বাচনি প্রচারে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার্থীদের মতপ্রকাশের সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আরও উন্মুক্ত পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

নাশরার মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; রাষ্ট্র, প্রশাসন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত সম্পর্কে সচেতন থাকতে হবে। এ জন্য শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের চর্চা জরুরি।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাম্পাসে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ স্থগিত করে। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীরা ১৯ দিন আন্দোলন করেন। এ সময় এক শিক্ষার্থী অনশনও পালন করেন। ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে নির্বাচনের আয়োজন করা হয়।

নাশরা মনে করেন, ছাত্র সংসদ সচল হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের নেতৃত্বের ঘাটতি কাটিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ