• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা।*

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা।* 

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নতুন জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের এই অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মোংলা বন্দর দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির সুযোগ সম্প্রসারণে বন্দরটি জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এর আগে সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ