• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আত্মীয়তার সম্পর্কের আড়ালে ভয়ংকর অপরাধ।*

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আত্মীয়তার সম্পর্কের আড়ালে ভয়ংকর অপরাধ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আত্মীয়তার সম্পর্কের আড়ালে ভয়ংকর অপরাধ।* 

চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে ওই শিশুর চাচাতো ভাই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হালিশহরের কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে শিশুটিকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন জাকির। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি ঘটনার কথা প্রকাশ পাওয়ার পরও শিশুটিকে ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, একপর্যায়ে শিশুটি পুরো ঘটনা পরিবারের কাছে প্রকাশ করে। পরে আত্মীয়স্বজনের উদ্যোগে বিষয়টি মীমাংসার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব।

সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এস. আর. বি-৭-এর একটি দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ