মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ
নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় মাদরাসার শিক্ষাসফরের বাস, নিহত ২
জেলা প্রতিনিধি|৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়েছে মাদরাসা শিক্ষাসফরের একটি বাস। এ ঘটনায় দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট রেললাইনের প্রায় ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)।জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিল তিতাস পরিবহণের একটি বাস। এতে করে শিক্ষাসফরে যাচ্ছিলেন বুড়িচংয়ের বাকশীমূল ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আসপাশের লোকজন দ্রুত বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কবি শংকর রায়
যোগাযোগ: ০১৭২০৫৩০৬৫৪
নিবন্ধন
সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল
রেজিস্ট্রেশন নাম্বার – ১৫, নিবন্ধন প্রদানের তারিখঃ ২৭/১০/২০২০,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
ঠিকানা
কপিরাইট Ⓒ ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By RoMi
মতামত দিন