• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৪
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ের পাঁচশিরা বাজারে শতবর্ষের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মাছের মেলা

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
কালাইয়ের পাঁচশিরা বাজারে শতবর্ষের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মাছের মেলা
Time Bangla news
জয়পুরহাট প্রতিনিধি: রাম বাবু বর্মন।

কালাইয়ের পাঁচশিরা বাজারে শতবর্ষের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মাছের মেলা

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে শতবর্ষের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে ঘিরে ১৮ নভেম্বর, বুধবার বসেছে জমজমাট মাছের মেলা।

প্রতিবছরের মতো এবারও মেলায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় রুই, কাতলা, সিলভার কার্প, পাঙ্গাসসহ নানা প্রজাতির বড় বড় মাছের সমাহার দেখা যায়।

এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের আগমন ঘটে। ছোট ছোট শিশুরাও পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় এসে আনন্দ উপভোগ করছে। অনেকে মেলা ঘুরে দেখার পাশাপাশি পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।

স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে পাঁচশিরা বাজারের এই নবান্ন উৎসব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এ আয়োজন গ্রামবাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও উৎসবের আনন্দকে আরও সমৃদ্ধ করে তুলছে।

সর্বশেষ