• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গুগলকে ছাড়িয়ে যাওয়ার দাবি, নিজস্ব এআই আনল ইরান ।

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
গুগলকে ছাড়িয়ে যাওয়ার দাবি, নিজস্ব এআই আনল ইরান ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*গুগলকে ছাড়িয়ে যাওয়ার দাবি, নিজস্ব এআই আনল ইরান ।* 


 *উপশিরোনাম:* ফোনালাপ থেকে ফার্সি ভাষা শনাক্ত করে লেখায় রূপান্তরের প্রযুক্তি; গুগলকে ছাড়ানোর দাবি, কমবে বিদেশিনির্ভরতা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা বাড়াতে নতুন সাফল্য অর্জন করেছে ইরান। দেশটির গবেষকেরা এমন একটি স্পিচ রিকগনিশন প্রযুক্তি তৈরি করেছেন, যা টেলিফোনে ফার্সি ভাষায় হওয়া কথোপকথন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে সক্ষম।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষক ও শিক্ষক হাদি ভাইসির নেতৃত্বে তৈরি হয়েছে এই প্রযুক্তি। নির্মাতাদের দাবি, টেলিফোনের কোলাহলপূর্ণ পরিবেশেও এটি ফার্সি ভাষার কথোপকথন নির্ভুলভাবে বুঝতে পারে। পরীক্ষামূলক তুলনায় গুগলসহ আন্তর্জাতিক কয়েকটি জনপ্রিয় সেবার চেয়েও ভালো ফল দেখিয়েছে ইরানের এই এআই।

প্রযুক্তিটি তৈরিতে ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব ফোনালাপ ব্যবহার করা হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক উচ্চারণ, কথ্য ভাষা ও স্বতন্ত্র ভাষাগত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে শুধু প্রমিত ফার্সি নয়, সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তাও শনাক্ত করতে পারছে সিস্টেমটি।

ইতোমধ্যে দেশটির কয়েকটি প্রতিষ্ঠানে স্মার্টফোনভিত্তিক সহকারী ও স্বয়ংক্রিয় গ্রাহকসেবা কার্যক্রমে প্রযুক্তিটির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব এআই অবকাঠামো শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, ফার্সি ভাষার বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে তৈরি এই প্রযুক্তি ভবিষ্যতে ইরানের ডিজিটাল যোগাযোগ ও গ্রাহকসেবায় আরও আধুনিক সুবিধা যুক্ত করবে।

সূত্র: মেহের নিউজ।

সর্বশেষ