• ২০২৬ নভেম্বর ২৪, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বৃহত্তর জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে জামায়াতে ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে সভা-সমাবেশ, টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের সমালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর। বাদ যায়নি থানা, হাসপাতাল, ব্যাংক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানও। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতা এবং ১ জন বাস হেল্পার।

গত ১৩ নভেম্বর থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এমন সহিংসতা শুরু হয়। এর পর থেকেই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে ক্ষমতাসীন দল বিএনপি। আর এই ঐক্যের স্বার্থেই জামায়াত-এনসিপির বিরুদ্ধে সভা-সমাবেশ বা টকশোতে সমালোচনা না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।

বিএনপির নেতারা জানান, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দলের মধ্যে মতভিন্নতা বা ভিন্নমত থাকবে, এটিই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নে আমাদের এই ঐক্য ছিল, আছে এবং থাকবে। এখন তাদের মূল বিষয় হচ্ছে এই ফ্যাসিবাদকে রুখে দেওয়া। সেই লক্ষ্যেই ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে বিএনপি।

সূত্র জানায়, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের ভেতরে ও বাইরে নানা ধরনের মতবিরোধ এবং পাল্টাপাল্টি বক্তব্য দিলেও সাম্প্রতিক সময়ে এমন নীতি থেকে সরে এসেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মতবিরোধের কারণে যাতে ঐক্যের পরিবেশ যাতে নষ্ট না হয় নে কারনেই এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে রাজপথের আন্দোলনের অংশীদার দলগুলোর মধ্যে ভুল

সর্বশেষ