অসহায় রোগীদের পাশে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন, চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন ভূঁইয়ার মানবিক উদ্যোগের প্রশংসা
২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন। অসুস্থ ও অসহায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আজকের এই সহায়তা কার্যক্রমের আওতায় মাধবদী পৌরসভার নওপাড়া গ্রামের আমিনুল ইসলামকে চিকিৎসার জন্য নগদ অর্থ দেওয়া হয়। এ ছাড়া টাটাপাড়া এলাকার বিল্লাল মিয়াকেও চিকিৎসা সহায়তা হিসেবে নগদ টাকা প্রদান করা হয়।
মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের রোগীরাও এই মানবিক সহায়তা পেয়েছেন। এর মধ্যে ভগিরথপুর গ্রামের শীলা রানী এবং স্বরুপাব গ্রামের কলি বেগমকে চিকিৎসার জন্য নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি উত্তর চৌয়া গ্রামের হজিলা বেগমকে ক্যান্সার চিকিৎসার জন্য এবং মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের ছাদেক মিয়াকে হার্ট অপারেশনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
ক্যান্সার ও হার্ট অপারেশনের মতো ব্যয়বহুল চিকিৎসাসহ সাধারণ রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন ভূঁইয়ার দূরদর্শী নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। তাদের মতে, দুঃসময়ে এ ধরনের আর্থিক সহায়তা অসহায় পরিবারগুলোর জন্য বড় ভরসা হয়ে উঠেছে।
উল্লেখ্য, জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
মতামত দিন