• ২০২৬ নভেম্বর ২৯, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিএনপি-জামায়াতের ১০ নেতাকে হত্যার ছক, ‘গেরিলা বাহিনী’ গড়ার নির্দেশনার অডিও ভাইরাল।

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
বিএনপি-জামায়াতের ১০ নেতাকে হত্যার ছক, ‘গেরিলা বাহিনী’ গড়ার নির্দেশনার অডিও ভাইরাল।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিএনপি-জামায়াতের ১০ নেতাকে হত্যার ছক, ‘গেরিলা বাহিনী’ গড়ার নির্দেশনার অডিও ভাইরাল।* 


 *উপশিরোনাম:* ৫-৬ জনের ‘গেরিলা বাহিনী’ গড়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকে হত্যার ছক, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার কথাও অডিওতে; আলোচনায় আওয়ামী লীগ নেতা বিপ্লব।

বিএনপি-জামায়াতের নেতাদের হত্যার পরিকল্পনা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং হামলার দায় অন্য রাজনৈতিক দলের ওপর চাপানোর নির্দেশনা-সংবলিত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া ওই অডিওতে পাঁচ-ছয়জন বিশ্বস্ত ব্যক্তিকে নিয়ে গেরিলা দল গঠনের নির্দেশনাও শোনা যায়। পুলিশ ও স্থানীয়দের দাবি, ফোনে নির্দেশনা দেওয়া ব্যক্তি লক্ষ্মীপুরের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব। তবে অপর প্রান্তে থাকা মামুনের পরিচয় জানা যায়নি।

ছড়িয়ে পড়া অডিওতে মামুনকে উদ্দেশ করে বলতে শোনা যায়, পাঁচ-ছয়জন বিশ্বস্ত লোক প্রস্তুত রাখতে হবে এবং তাদের এলাকায় প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। তাদের কাজ হবে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ অন্তত ১০ নেতাকে হত্যা করা। পাশাপাশি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের কথাও উঠে আসে।

কথোপকথনে রাজনৈতিক পরিস্থিতি ক্ষমতায় যাওয়ার অনুকূলে এলে প্রতিপক্ষের নেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। কয়েকজনকে হত্যা করে বাকিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির কথাও বলা হয়। পুরো কার্যক্রম দূর থেকে পরিচালনার নির্দেশনার পাশাপাশি জেলা যুবলীগের সভাপতি হওয়ার আগ্রহ এবং নিজের পক্ষে মিছিল আয়োজনের বিষয়েও আলোচনা শোনা যায়। মিছিলের ব্যানারে শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও প্রয়াত আবু তাহেরের ছবি রাখার কথাও বলা হয়।

অডিওর শেষাংশে গেরিলা দলের সদস্যদের কঠোর মানসিকতার পাশাপাশি মানুষের প্রতি সহানুভূতিশীল ও দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিতে শোনা যায়।

তবে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা, কথোপকথনের প্রেক্ষাপট এবং কণ্ঠস্বরের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 *পুলিশের বক্তব্য* 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনিও বর্তমানে পলাতক

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে ও শহরের মাদামব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিপ্লবও আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

 *হত্যা মামলায় মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি* 

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লব কারাগার থেকে মুক্তি পান। একই সঙ্গে মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়।

সর্বশেষ