রেঞ্জ কর্মকর্তা মিজানের প্রশ্রয়ে-বিট কর্মকর্তা পল্লব সাহার আয়নাবাজি পর্ব-০২
দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের অধীনস্থ লিংকরোট
স্টেশন চেকপোস্ট ও বিট অফিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। বনের গাছ পাচার, পশ্চিম মুহুরী পাড়া সরকারি জমি দখল এবং অবৈধভাবে বন বিভাগের জায়গা প্রভাবশালীদের দখলের সুযোগ করে দিয়ে এবং পাহাড় খেকো দের কাছ
থেকে, নিয়মিত লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্টেশন লিংক রোড় বন বিট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এসব অনিয়ম ও দুর্নীতির খবর যাতে সংবাদমাধ্যমে প্রকাশ না পায়, সেজন্য স্থানীয় কিছু নামধারী ও ভুয়া সাংবাদিককে নিয়মিত মোটা অঙ্কের টাকা বা ‘মাসোহারা’ দিয়ে ম্যানেজ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে,
বিট কর্মকর্তা পল্লব সাহার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, বনাঞ্চল থেকে রাতের আঁধারে টাকার বিনিময়ে মূল্যবান গর্জন আকাশমনি
শাল-গজারির গাছ কেটে পাচার করা হয়।
এই পাচার চক্রের গাড়ীগুলো নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য লিংক রোড চেকপোস্টে গাড়ীপ্রতি নির্দিষ্ট হারে টাকা নেওয়া হয়।
এ ছাড়া সামাজিক বনায়নের জমি দখল করে বাড়ীঘর বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে বিট কর্মকর্তা পল্লব সাহা,লাখ লাখ টাকা পকেটস্থ করছেন বলে স্থানীয় ভুক্তভোগীদের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিট অফিস ও চেকপোস্টের এই প্রকাশ্য অনিয়ম নিয়ে যখনই কোনো প্রকৃত সংবাদকর্মী তথ্য সংগ্রহ করতে যান, তখনই বিট অফিসের দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, অফিসের কতিপয় কর্মকর্তা নিজেদের অনিয়ম ঢাকতে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের বাজেট রাখেন সাংবাদিকদের পেছনে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “বিট অফিসের আশপাশে প্রতিদিন কিছু মোটরসাইকেল আরোহী কথিত সাংবাদিকদের আনাগোনা দেখা যায়। তারা অনিয়মের ছবি বা ভিডিও ধারণ করার পর কর্মকর্তাদের রুমে গিয়ে বসেন। এরপর বন্ধ খামে করে টাকা নিয়ে বের হয়ে যান। ফলে এই অঞ্চলের এত বড় বড় অনিয়মের খবর কখনোই পত্রিকায় আসে না।”
অনুসন্ধানে উঠে এসেছে যে, স্থানীয় কয়েকটি আন্ডারগ্রাউন্ড পত্রিকা, অনলাইন পোর্টাল এবং ভুয়া টিভির পরিচয় পত্রধারী কিছু ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে এই মাসোহারা আদায়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। বিট অফিসের একটি সূত্র মারফত জানা যায়, প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে একটি নির্দিষ্ট তালিকায় থাকা প্রায় ৪০-৫০ জন কথিত সাংবাদিকের পকেটে চলে যায় বিট অফিসের অবৈধ আয়ের একটি বড় অংশ।
তবে আইনি জটিলতা এবং অফিশিয়াল যাচাই-বাছাই না হওয়ায় এই কথিত সাংবাদিকদের নাম ও বিট কর্মকর্তাদের সুনির্দিষ্ট তালিকাটি প্রতিবেদনে প্রকাশ করা সম্ভব হয়নি।
লিংক রোড় স্টেশন বিট কর্মকর্তা পল্লব সাহার,
মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।”অভিযোগ আছে, তার পূর্বের কর্মসংস্থল রাজার কুল রেঞ্জ দায়িত্ব থাকাকালীন অবৈধ পর্যায়ের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার এই সব অপকর্ম দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আইনের আওতয়ে আনা অতি জরুরী।
এই বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের বক্তব্যের জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এতেই স্পষ্ট বোঝা যায় যে, তিনি ও এই অপকর্মের মাস্টারমাইন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান এর
মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।”
তবে সচেতন মহলের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা যদি এই চেকপোস্ট ও বিট অফিসের আর্থিক লেনদেন এবং স্থানীয় সিন্ডিকেটের কল রেকর্ড খতিয়ে দেখেন, তবে সাংবাদিকদের ম্যানেজ করার তথ্যপ্রমাণ এবং জড়িত কর্মকর্তা ও সাংবাদিকদের আসল নাম সহজেই উন্মোচিত হবে।
মতামত দিন