• ২০২৬ নভেম্বর ২৯, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নেত্রকোনার সাবেক এমপির ৪ বাড়িতে আগুন দিয়েছে বিএনপি

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
নেত্রকোনার সাবেক এমপির ৪ বাড়িতে আগুন দিয়েছে বিএনপি
সাবেক এমপি আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুনের ছবি সংগৃহীত
জেলা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের চার বাড়িসহ অন্তত ছয়-সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । 

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে। এর আগে যুবলীগ নেতার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ  বিএনপির লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়।

এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে বর্তমানে কারাবন্দী আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে বিএনপির লোকেরা আগুন ধরিয়ে দেয় । এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ আরও অন্তত দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে হামলা-অগ্নিসংযোগের এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে আগে । 

ওসি আরও জানান, হামলার জেরে রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে রানার লোকেরা আগুন  দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর কিছুক্ষণ পর সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে আগুন দিলে পাঁচ বসতবাড়ি পুরোপুরি পুড়ে যায় । 


সর্বশেষ