• ২০২৬ Jun ২৭, শনিবার, ১৪৩৩ আষাঢ় ১৩
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট মালিচড়া চা বাগানের ভেতরে সাতলক্ষ টাকা ভারতীয় চিনি আটক

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন শনিবার, Jun ২৭, ২০২৬
সিলেট মালিচড়া চা বাগানের ভেতরে সাতলক্ষ টাকা ভারতীয় চিনি আটক
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট মহানগরীতে বস্তা সহ ভারতীয় চিনি জব্দ করেছে এয়ারপোর্টে থানা পুলিশ হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-ট-১৫-০৭০৫ আটক করা হয়।

পুলিশের উপস্থিতিটের পেয়ে মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়। 

ত্রিপল খাঁরা মোড়ানো ১২৫ (একশত পঁচিশ) বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট (১২৫x৪৯)=৬১২৫ (ছয় হাজার একশত পঁচিশ) কেজি, প্রতি কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ১২০/- টাকা করে মোট (৬১২৫x১২০)=৭,৩৫,০০০/-(সাত লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা । 

আজ রোববার (২৭ এপ্রিল ) সকাল ৬টার দিকে মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে চিনির বস্তা সহ একটি পিকআপ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,সকাল ৬ টার দিকে অফিসার এএসআই (নিঃ) আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায় ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৭,৩৫,০০০/-(সাত লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা। 

পলাতক ট্রাক চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

সর্বশেষ