• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামে ৬ বছরের শিশুর শ্লীলতাহানি, এক কিশোর আটক

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
কুড়িগ্রামে ৬ বছরের শিশুর শ্লীলতাহানি, এক কিশোর আটক
প্রতিকী ছবি
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি

১১.০৭.২০২১

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে ৬ বছরের এক শিশুকে জোরপুর্বক শ্লীলতাহানির অভিযোগে সাইদ হাসান জিফু(১৪) নামে এক কিশোরকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা গেছে, গত ৯ জুলাই শিশুটি তার মা’সহ নানাবাড়ীতে বেড়াতে গেলে সে এ ঘটনার শিকার হয়।বর্তমানে শিশুটি আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০জুন তারিখে মেয়ে শিশুটির মা সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর নিজ বাড়ী থেকে একই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালিন দুপুর আড়াইটার দিকে নির্যাতিতা শিশুটি তার চাচাতো ভাই জাহিদসহ (৯) বাড়ীর আঙিনায় খেলছিল। এসময় প্রতিবেশী আব্বাস মিয়ার ছেলে সাইদ হাসান জিফু লুকোচুরি খেলার কথা বলে তাদেরকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভেলুরবাজার নুরাণি মাদ্রাসার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে খেলার কথা বলে মেয়ে শিশুটির উপর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এতে মেয়েটির আর্তচিৎকারে তার চাচাতো ভাই জাহিদ এগিয়ে আসলে তাকে ধাক্কা মেরে সটকে পড়ে জিফু। এর পরদিন শিশুটিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার(১১ জুলাই) সকালে মামলা হলে সদর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান,অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে নেয়া হচ্ছে।

সর্বশেষ